,

সন্তান পেতে সঙ্গীর বীর্য চুরি, নারীর ৬ মাসের জেল

news-image

অনলাইন ডেস্ক : শুধু বন্ধু ছিলেন, প্রেমিক-প্রেমিকা ছিলেন না। তবে মাঝেমধ্যে শারীরিক সম্পর্কে মিলিত হতেন দুজনে। কিন্তু ৩৯ বছরের ওই নারী শুধু ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ হয়ে থাকতে চাননি। তাই মা হতে পুরুষ সঙ্গীর অজান্তেই ছিদ্র করে রেখেছিলেন গর্ভনিরোধকে। শেষ পর্যন্ত বীর্য চুরির অপরাধে ছয় মাসের জেল হয়েছে ওই নারীর।

ঘটনাটি ঘটেছে পশ্চিম জার্মানির বেলিফিল্ডে। ২০২১ সাল থেকেই ৪২ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় ওই নারীর। প্রথমে দুজনেই স্থির করেন কেবল যৌনতা ছাড়া আর কোনও সম্পর্ক থাকবে না তাদের মধ্যে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই তাল কাটে। আদালতে ওই নারী জানিয়েছেন, কিছু দিন পর থেকেই সঙ্গীর প্রতি ‘বিশেষ অনুভূতি’ জন্মাতে থাকে তার। কিন্তু পুরুষ সঙ্গী আর এগোতে চাননি।

তার পরই গর্ভনিরোধকে ছিদ্র করার ফন্দি আঁটেন তিনি। হোয়াটসঅ্যাপ মারফত সঙ্গীকে জানান তিনি অন্তঃসত্ত্বা। একই সঙ্গে জানান কীভাবে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদিও জানা গেছে ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন না। বিষয়টি জানা মাত্র ধর্ষণের অভিযোগ করে প্রশাসনের দ্বারস্থ হন পুরুষ সঙ্গীটি। পরে ধর্ষণের অভিযোগ বদলে যৌন নিগ্রহ ও চৌর্যবৃত্তির অভিযোগে করা হয় মামলা।

আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত নারী। রায় ঘোষণার সময় বিচারক বলেন, দেশের ইতিহাসে এমন ঘটনা বিরল, তাই এ রায়ের মধ্যে দিয়ে কার্যত ইতিহাস তৈরি করলেন তারা। সূত্র : আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি