,

প্রেমিককেই বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে

news-image

বিনোদন ডেস্ক : ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বড় কন্যা খাতিজা রহমান বিয়ে করেছেন। পাত্রের নাম রিয়াসদীন শেখ মোহাম্মদ। তিনি পেশায় অডিও প্রকৌশলী ও একজন উদ্যোক্তা। রিয়াসদীনের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল খাতিজার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিসহ পুরো পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মেয়ের বিয়ের বিষয়টি নিজেই জানান দেন এ আর রহমান।

ছবির ক্যাপশনে লেখেন- ‘সৃষ্টিকর্তা এ দম্পতিকে আশীর্বাদ করুন…আপনাদের শুভকামনা এবং ভালোবাসার জন্য অগ্রিম ধন্যবাদ।’

ছবিতে দেখা যায়, একটি সোফায় নবদম্পতি বসা। পেছনে স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এ আর রহমান।

পারিবারিক এ ছবিটি পোস্ট করার পরই তাতে এ আর রহমানের অগণিত ভক্ত ও সহকর্মী নবদম্পতিকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

গত ২৯ ডিসেম্বর রিয়াসদীনের সঙ্গে আংটি বদল হয় ২৩ বছর বয়সী খাতিজার। বিয়েতে খাতিজার পরেন অফ হোয়াইট রঙের ঐতিহ্যবাহী পোশাক; তার সাথে মিলিয়ে বর রিয়াসদীন পরেন সাদা শেরওয়ানি।

১৯৯৬ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্ম খাতিজার। বাবা প্রখ্যাত সঙ্গীত পরিচালক হওয়ায় ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বড় হয়েছেন খাতিজা। একাডেমিক পড়াশোনা শেষে সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন। এরই মধ্যে নিজের বাবার করা সুরে ‘রোবো’ ছবিতে গান করেছেন খাতিজা। রজনীকান্ত অভিনীত এ ছবির গান করার সময় খাতিজার বয়স ছিল মাত্র ১৪ বছর।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি