,

ধর্ষণের অভিযোগ করতে গিয়ে থানায় ফের ধর্ষণের শিকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর অভিযোগ জানাতে থানায় যাওয়া ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং তাকে বরখাস্ত করা হয়েছে।

কিশোরী অভিযোগ করে বলেছেন, গত মাসে চারজনের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এই বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে ওই পুলিশ সদস্য তাকে ধর্ষণ করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর ভারতজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই সামাজিকমাধ্যমে প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছেন। রাজ্য কর্তৃপক্ষ এই ঘটনা তদন্তে উচ্চ-পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি