,

লিটারে ৩৮ টাকা বাড়ছে সয়াবিন তেলের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্যসচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের এ সিদ্ধান্ত জানানো হয়।

বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং পাম সুপার ১৭২ টাকা লিটার দরে বিক্রি হবে।

বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ১৬০ টাকা, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা ও পাম তেল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অত্যাধিক মাত্রায় বেড়েছে। তাই দাম সমন্বয় না করলে ব্যবসায়ীরা আমদানি করতে পারতেন না। সে কারণেই ভোজ্যতেলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড