,

আমার চরিত্রহননের জন্য প্রতিষ্ঠান ভাড়া করেছে শাহবাজ শরিফ পরিবার : ইমরান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তার চরিত্রহননের জন্য কয়েকটি প্রতিষ্ঠান ভাড়া করেছে শাহবাজ শরিফের পরিবার। সেই প্রতিষ্ঠানগুলো ইমরানের চরিত্রে কালিমালেপনের ‘উপাদান’ তৈরি করছে। ডনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বুধবার স্থানীয় টেলিভিশন চ্যানেল হাম নিউজে অভিনেতা শান শহিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তোলেন ইমরান। পাশাপাশি, প্রতিপক্ষের তৈরি ‘ডিপফেক’ ভিডিওর বিষয়ে সমর্থকদের সতর্ক থাকারও অনুরোধ জানান তিনি। এর আগে, পিটিআইর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও ডিপফেক নিয়ে সমর্থকদের সতর্কবার্তা দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল।

পিটিআই প্রধান বলেন, আমাকে মাফিয়াদের মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হলো শরিফ মাফিয়া… তারা সবসময় ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে। কারণ ৩৫ বছর ধরে এরা দুর্নীতিতে লিপ্ত। যখনই কেউ যখন দুর্নীতির দিকে আঙুল তোলে, তারা সেই ব্যক্তির চরিত্রের ওপর আক্রমণ করে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড