,

নাসিরনগর সূচীউড়া কবরস্থানের বাউন্ডারি কাজের ভিত্তিপ্রস্থর উপলক্ষে দোয়া মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা \ মানুষের মৃত্যু অবধারিত। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই মৃত্যুর কথা প্রথমে মনে পড়লেই আমাদের কবরের কথা মনে পড়ে যায়। অন্ধকার কবরের কথা মনে পড়তেই গা শিউরে ওঠে। মৃত্যুর পরে মানুষের ঠিকানা কবর।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া কবরস্থানের ১‘শ ৫৫ ফুট লম্বা বাউন্ডারি কাজের ভিত্তিপ্রস্থর উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে স্থানীয় জেঠাগ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শেখ আলীরাজের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সূচীউড়া.ডিঘর ,চটিপাড়া ও চৈয়ারকুড়ির একাংশ গ্রামবাসীর এই কবরস্থানের বাউন্ডারি নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্থর করা হয়।

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে এসময় পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম, এলাকার বিশিষ্ট সর্দার কুতুব উদ্দিন,অবিদ মিয়া,ছোয়াব মিয়া,ফারুক আহমেদ,শেখ হাবিবুল্লাহ,জিয়াউর রহমান,শেখ ওয়ালী উল্লাহ টেনু মেম্বার.বিশিষ্ট ব্যবসায়ী কাওসার আহমেদ,লোকমান হোসেন,আনার হোসেন কিবরিয়া, কবরস্থান পরিচালনা কমিটির সম্পাদক চারু মিয়া,সদস্য মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ.আবদুল মতিন,নিজাম পাঠান,রাবিক আহমেদ রফিজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত করেন পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম।

উল্লেখ্য এই বাউন্ডারি নির্মাণবাবদ যা খরচ হবে তা বহন করবেন শেখ মোহাম্মদ আলীরাজ। এছাড়াও উক্ত কবরস্থানের জন্য সৌদি প্রবাসী আবদুল মতিন ৩ হাজার ইট দান করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড