,

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মোটরসাইকেল ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী সুমন নামের এক যুবক। তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দুইজন হলেন- বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে আসছিলেন। পথিমধ্যে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি বেপরোয়া গতির থ্রি হুইলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং আহত লিমন ও সুমনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়।

শেবাচিম হাসপাতাল সূত্র জানিয়েছে, ১৫ মিনিট চিকিৎসা নেওয়ার পরে লিমনও মারা যান। তাদের সঙ্গী সুমনের অবস্থাও আশঙ্কাজনক।

বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বুধবার সকাল ১০টায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বুধবার সকালে জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছার আগেই নিহত ও আহতদের উদ্ধার করে বরিশালে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড