,

ফরিদপুরে আ.লীগ নেতার সঙ্গে বিরোধ, সংঘর্ষে নিহত ২

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইল বাড়ী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

নিহতরা হলেন আকিদুল মোল্যা (৩৩) ও খায়রুল শেখ (৪৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোহাইল বাড়ী গ্রামে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকীর সঙ্গে একই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ খালাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মাসে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। নির্বাচনে আরিফ পক্ষের সমর্থকদের পরাজিত করে মোস্তফা জামান সভাপতি নির্বাচিত হন।

ওই বিরোধের জের ধরে আজ দুপুর ১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে আওয়ামী লীগ নেতা মোস্তাফা জামান সিদ্দিকীর বেশ কয়েকজন সমর্থক আ হত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আকিদুল মোল্যা। আর মারাত্মক আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেওয়ার পর মারা যান খায়রুল শেখ। তাদের একজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং আরেকজনের লাশ বোয়ালমারী থানায় রাখা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর