,

ঈদের ৩ নাটক ও নাচের অনুষ্ঠানে শখ

news-image

বিনোদন প্রতিবেদক : আনিকা কবির শখ অনেক দিন অভিনয়ে ছিলেন না। বিয়ে, সংসার আর সন্তানের দিকেই দিয়েছিলেন পুরো মনোযোগ। দুই বছরের বেশি সময়ের বিরতির পর এবার ঈদের নাটকে দেখা যাবে শখকে। অভিনেত্রী জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে শখকে।

জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ নাটক দিয়ে অনেক দিন পর অভিনয়ে ফেরেন শখ। এতে তাঁর নায়ক যাহের আলভী। এ ছাড়া বিশ্বজিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন শখ। এ দুই নাটকে শখের নায়ক শামীম হাসান সরকার।

ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখকে দেখা যাবে তিনটি গানের সঙ্গে পারফর্ম করতে। এটিএন বাংলা ও বিটিভিতেও থাকছে শখের পারফরম্যান্স। আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।

শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এবারের ঈদের নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগল যে ভালো ভালো গল্পের তিনটি নাটকে অভিনয় করেছি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছি। সবমিলিয়ে এবারের ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তা ছাড়া, এবারের ঈদ আমার কাছে খুব স্পেশাল। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদ্‌যাপন করতে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর