,

আতশবাজির আগুনে ঝলসে গেল যুবকের হাত ও চোখ

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিপিরোজপুরের ইন্দুরকানীতে আতশবাজির আগুনে ঝলসে গেল ইদ্রীস হাওলাদার (২২) নামে এক যুবকের হাত ও চোখ। আজ সোমবার সন্ধ্যার পরে ইন্দুরকানী বাজারের এলজিইডি ব্রীজের কাছে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ঈদের আনন্দে চাঁদ রাত উপলক্ষ্যে সন্ধ্যার পরে ইদ্রীস নিজের বানানো আতশবাজি ফুটাতে গিয়ে অসাবধানতা বশত নিজের হাতেই বিস্ফোরিত হয়। তার হাত ও এক চোখ আতশবাজির আগুনে মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি পেশায় গ্যারেজের ম্যাকানিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, আতশবাজি ফুটানোর সময় ইদ্রীস হাওলাদার নামে এক যুবকের হাত ও একটি চোখ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতশবজির ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড