,

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে খেপেছে ইসরায়েল

news-image

অনলাইন ডেস্ক : অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন’, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এমন মন্তব্যে ভীষণ খেপেছে ইসরায়েল। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

ইউক্রেনকে নব্য নাৎসি বলে আখ্যায়িত করে থাদের নির্মূল করার কথা বলেছেন রাশিয়ার নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইহুদি।

ইতালিয় এক টিভি অনুষ্ঠানে রোববার লাভরভের কাছে জানতে চাওয়া হয়, ইহুদি প্রেসিডেন্টের দেশ ইউক্রেনকে কীভাবে রাশিয়া নাৎসিমুক্ত করবে? জবাবে লাভরভ বলেন, ‘জেলেনস্কি ইহুদি তাতে কী হয়েছে? এর মানে এই নয় যে ইউক্রেনে নাৎসি উপাদান নেই। আমি মনে করি, হিটলারও ইহুদি রক্তের ছিলেন।’

লাভরভের বক্তব্যের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, এই মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে। ইহুদিদের ওপরই উল্টো দায় চাপানোর নামান্তর।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি