,

বরিশালে ঈদ উদযাপন করছে ৫ হাজার পরিবার

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার সোমবার ঈদুল ফিতর উদযাপন করছেন।

জেলার অর্ধশতাধিক মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সবগুলো মসজিদে সোমবার সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সোমবার যারা ঈদ উদযাপন করছেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ ঈদ পালন করছেন। সকাল ৯টায় ঈদের নামাজ পড়েছেন জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে।

২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তারা সকাল ৯টায় মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়েছেন। তাদের ওয়ার্ডেও সোমবার ঈদ পালন করছেন প্রায় ১ হাজার পরিবার।

নগরীর ২২ নম্বর ওয়ার্ড ও দপদপিয়া এলাকারও দুই শতাধিক পরিবার সোমবার ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চন্দনাইশ দরবার শরীফের অনুশারি খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্নৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবারে সোমবার ঈদ উদযাপিত হচ্ছে। খানপুরা,কেদারপুর ও মাধবপাশায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুশারি মমিন উদ্দিন কালু সমকালকে বলেন, বরিশালের মুলাদী,হিজলা, মেহেন্দীগন্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন,পতাং, লাহারহাট গ্রামের চন্দনাইশ দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছেন। তারাও আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড