,

উত্তরের পথ ফাঁকা, স্বাভাবিকের চেয়েও কম সময়ে গন্তব্যে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদযাত্রা কেন্দ্র করে কয়েকদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল। তবে ঈদের আগের দিন আজ সোমবার মহাসড়ক অনেকটা ফাঁকা দেখা গেছে। এদিন সড়কে যানবাহন চলাচল কম নড়রে পড়ছে।

প্রতিবছরই ঈদের কয়েকদিন আগে থেকে উত্তরের এই পথে তীব্র যানজট থাকে। ভিন্ন চিত্র ছিল না এবারও; তবে এবার যানজটের মাত্রা কিছুটা কম ছিল অন্যবারের তুলনায়।

সোমবার সকালে মহাসড়কের পাকুল্যা, নাটিয়াপাড়া, বাওয়খোলা, আশিকপুর বাইপাস, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে। ফলে গন্তব্যে যেতে স্বাভাবিক সময়ের চেয়েও কম সময় লাগছে, যারা শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন তাদের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, গতকাল রোববার দুপুর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমেছে। আজ মহাসড়ক অনেকটাই ফাঁকা। স্বাভাবিক সময়ের চেয়েও কম যানবাহন চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য