,

ঈদের রান্না: রূপচাঁদা মাছের কারি

news-image

লাইফস্টাইল ডেস্ক : একমাস সিয়াম সাধনা শেষে দেখতে দেখতে চলে এলো খুশির ঈদ। ঈদে প্রিয়জনদের পাতে মজার খাবার তুলে দিয়ে চমকে দিতে চান অনেকেই। তবে সবাই পোলাও মাংসের মতো ভারি খাবার পছন্দ করেন না। তারা তৈরি করতে পারেন রূপচাঁদা মাছের কারি। রূপচাঁদা মাছের কারির এই রেসিপি দিয়েছেন মারজানা ইসলাম মেধা।

উপকরণ: রূপচাঁদা মাছ ১ কেজি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টমেটো কুচি ২টি, লবণ পরিমাণ মতো, ধনেপাতা কুচি ১/২ কাপ, তেল ১ কাপ।

প্রস্তুত প্রণালি
রূপচাঁদা মাছ ধুয়ে মাছে ছুরি দিয়ে দাগ কেটে নিন। মাছে হলুদ, লবণ ও লেবুর রস মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে লাল করে ভেজে নিন। তেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে জিরা গুঁড়া ও ধনেপাতা কুচি ছাড়া সব উপকরণ একে একে দিয়ে কষিয়ে সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিন। ১ কাপ পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে ভাজা মাছ, ধনেপাতা কুচি দিয়ে ১৫ মিনিট রান্না করুন। ঝোল শুকিয়ে এলে জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে রাখুন। ঝোল শুকিয়ে তেল উপরে উঠলে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান