,

কসবায় বেসরকারি সংস্থা রানওয়ে অর্গানাইজেশন এর ঈদ সামগ্রী বিতরণ

news-image

শেখ মো. কামাল উদ্দিন : বেসরকারি সংস্থা রানওয়ে অর্গানাইজেশনের উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের সামাজিক সংগঠন রানওয়ের উদ্যোগে কসবা উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও পৌর এলাকার ছিন্নমূল মানুষের মাঝে এ ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ১ মে ২০২২ রোববার বিকেলে কসবা মোসলেমগঞ্জ বাজারস্থ রানওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: রাহাত আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাংবাদিক শেখ মো: কামাল উদ্দিন , কসবা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, রানওয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল জসিম, কসবা পৌর ঈদগাহ ক্রিকেট একাডেমীর সভাপতি আরিফুল ইসলাম রাব্বি এবং নির্বাচক-কসবা ক্রিকেট একাডেমী, সাংবাদিক আল মামুন প্রমুখ।

সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের আর্থিক সহায়তায় এই ঈদ সামগ্রী ক্রয় করা হয়। প্রতি বছর অসহায়দের মাঝে এই সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রানওয়ে সিনিয়র শাখার আহ্বায়ক মো: গোলাম কিবরিয়া অপু। এ সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করে থাকে। বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে সচেতনতা, বৃক্ষ রোপন, শিক্ষাঙ্গনের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতাসহ নানান কর্মসূচী পালন করে থাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি