,

টাঙ্গাইলে শতাধিক যাত্রী নিয়ে ডুবলো ইঞ্জিনচালিত নৌকা

news-image

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌপথে গাজীপুর থেকে পোশাককর্মীসহ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। এগুলোর মধ্যে তিনটি নৌকা জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রম করে। এ সময় পেছনে থাকা অপর নৌকাটি পরিত্যক্ত পিলারের ওপর দিয়ে যাওয়ায় সময় নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটিতে পানি উঠতে শুরু করে। পরে যাত্রীরা দ্রুত সাঁতরিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেন।

নৌকার যাত্রী মনিরুজ্জামান বলেন, ‘আমরা গাজীপুর থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সিরাজগঞ্জে যাচ্ছিলাম। নৌকাটি ওই ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় পানির নিচে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে যায়। এ সময় যাত্রীরা তাড়াহুড়ো করে থেকে নামার চেষ্টা করলে নৌকাটি ডুবে যায়। পরে সবাই সাঁতরিয়ে পাড়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কেউ মারা যাননি। তবে নৌকাতে অনেকের মালামাল ছিল। আমাদের ঈদের আনন্দ এই নদীতেই ভেসে গেছে।’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ‘নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই পোশাককর্মী ছিলেন। আরও কেউ নদীতে ডুবে নিখোঁজ রয়েছে কি না বিষয়টি জানা নেই। কেউ নিখোঁজের দাবিও করেননি।’

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর