,

করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন শনিবার ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১৭ জনের।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জনের।

২৪ ঘণ্টায় ২ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না