,

ইউক্রেনে নিহত হাদিসুরের সঙ্গে মায়ের বাঁচার স্বপ্নও কি শেষ তবে!

news-image

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : দুদিন পর ঈদ, এবার আর আমার বাছাধন তো আমায় সালাম করবে না। বলবেও না ‘মা আমায় সেমাই দেও’। এভাবেই চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলে “আমাগো ঈদ তো মাটিতে ঘুমাইছে!’ এ কথাগুলো বলছিলেন, ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশী প্রকৌশলী হাদিসুরের মা রাশিদা বেগম।

গত ২ মার্চ ইউক্রেনের অলিভিয়ায় বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত প্রকৌশলি হাদিসুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে। দীর্ঘ করোনাকালের পর গ্রামের সব বাড়িতেইতো ঈদের আমেজ, শুধু হাদিসুরের বাড়িতে নেই তেমন কোন আনন্দের ডামাডোল। একমাত্র অবলম্বন ছেলে হাড়িয়ে বাঁচে থাকাই কষ্টকর হাদিসুরের পরিবারের।

মা রাশিদা বেগম আরও বলেন, হাদিসুরের নিহতের ঘটনার পর বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ১ লাখ টাকা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এবং বরগুনার পুলিশ সুপার ১৫ হাজার টাকা করে দিয়েছিল। সেই টাকা দিয়ে কুলখানি আয়োজনের পর শেষ হয়ে যায়। তবে ঈদ আসলেও এখন পর্যন্ত কেউ খোঁজ করেনি বা সহযোগিতা পাননি।

হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, “ভাই তো আর আমাদের নতুন শার্ট কিনে দিবে না। কার দেওয়া শার্ট গায়ে দিয়ে ঈদ করব। ভাই মারা যাওয়ার পর সবাই খোঁজ খবর নিয়েছিল। সহযোগিতা করেছিল। ঈদে আমাদের কেউ সহযোগিতা করেনি।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঘোষণা দেওয়া ১ কোটি টাকার সহযোগিতা ও চাকরির বিষয়ে জানতে চাইলে বলেন ” তারা বলেছিল যে আমাদের ১ কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে, এখন পর্যন্ত পাইনি এবং চাকরির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত পাইনি তবে আশাবাদী আমাদের সহযোগিতা করবে তারা।

হাদিসকে হারিয়ে যেমন তার মা এখনো দিশেহারা তেমনি তার বাবা অবসর প্রাপ্ত শিক্ষক আঃ রাজ্জাক শোকে হারিয়ে ফেলেছেন মুখের ভাষা।

হাদিসুরের চাচাত ভাই মিঠু বলেন “হাদিস মারা যায়নি দেশের জন্য শহীদ হয়েছেন। ও আমাদের গর্বের ভাই।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড