,

ওমরাহ পালনে সৌদি আরবে মাহফুজুর রহমান

news-image

বিনোদন প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান। বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছে বলে জানিয়েছেন ড. মাহফুজুর রহমানের ঘনিষ্ঠজন অভিনেতা ডি এ তায়েব।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন।’

পোস্টির সঙ্গে কিছু ছবি জুড়ে দেন তায়েব। যেখানে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।

এদিকে, আসছে ঈদে একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। আর কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর