,

গৌরবময় সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শ্রমিকরা: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকদের রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র‌্যালিপূর্ব এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‌্যাব ও এর সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকারের ভারতের সহযোগিতা চাওয়ার কঠোর সমালোচনা করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের যে সরকার জোর করে, সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা দখল করে বসে আছে। তারা আজকে শ্রমিক শ্রেণিসহ সব মানুষের অধিকারগুলো হরণ করে নিয়েছে। আপনারা ইচ্ছা করলে সমাবেশ করতে পারেন না, আপনারা ইচ্ছা করলে ইউনিয়ন করতে পারেন না। আজকে শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে থেকে বঞ্চিত হচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আসুন আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করি, দেশের সমস্ত শ্রমিক শ্রেণিকে সংগঠিত করি। দেশে বরাবরই শ্রমিকরাই পরিবর্তন নিয়ে এসেছে। আমাদের অতীতে যে গৌরবময় আন্দোলন হয়েছে সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে শ্রমিকরা। শুধু এখানে বসে শ্লোগান দিলে হবে না। আপনাদেরকে রাজপথে শ্লোগান দিতে হবে এবং জনগনকে সংগঠিত করে এই ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করে একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।’

এ সময় ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে’, ‘চাল-ডাল-তেলের দাম কমাতে হবে’ ইত্যাদি শ্লোগান ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আসুন এই শ্লোগান নিয়ে আমরা এগিয়ে যাই। ইনশাল্লাহ আমরা সফল হবো।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে শ্রমিক দলের নেতা-কর্মীদের নিয়ে মে দিবসের এই র‌্যালী কাকরাইল, বিজয়নগর, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এই র‌্যালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শ্রমিক নেতারা অংশ নেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ-উজ-জামান মামুন মোল্লাসহ শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড