,

আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ’

news-image

‘নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়, আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ। আজ রোববার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রুাণ ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জণগণ যাদের ক্ষমতার উৎস তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয় না উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোন প্রভু নেই।

তিস্তা নদী পানি বন্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে, কারণ এটা জাতীয় স্বার্থ এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ বছর বিরোধ রেখে দেশের কোন লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে। তাই ভারতে সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।

ওবায়দুল কাদের দাবি করেন বিদেশে বিএনপির প্রভু অনেক, প্রভুদের কাছে নালিশ জানায়, পক্ষান্তরে আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষদের শুভেচ্ছা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, তারা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন।

এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড