,

মুহিতের মরদেহ তার প্রিয় পুণ্যভূমিতে

news-image

সিলেট ব্যুরো : সিলেট পৌছেছে সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ। আজ শনিবার রাত ১০টার দিকে সড়কপথে ঢাকা থেকে সিলেট পৌঁছায় তার মরদেহবাহী গাড়ি। সিলেটে নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সেই রাখা হয়েছে তার মরদেহ। রোববার সিলেটে সর্বস্তরের জনতার শ্রদ্ধা ও জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

সিলেটে মরদেহ আসার আগে থেকেই সেখানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। সেখানে এক শোকাবহ পরিবেশের তৈরি হয়। রাতে হাফিজ কমপ্লেক্সেই রাখ হবে মরদেহ। সিলেটের মানুষ তাকে একনজর দেখে নেবেন শেষ দেখা।

রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। জানাজা শেষে সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হবে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি