,

একদিনে ৩ কোটি ১৮ লাখ টাকার টোল আদায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রায় গত এক দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি।

তিনি বলেন, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হলেও গত এক দিনে সেতু দিয়ে পারাপার হয়েছে ৪২ হাজার ১৯৯টি যানবাহন।

সরেজমিন দেখা যায়, আজ শনিবার সকালের দিকে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি ও রসুলপুর এলাকায় স্বাভাবিক গতিতে চলেছে যানবাহন।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। তবে মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পেয়ে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে আসতে পারলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত দুই লেনের কারণে যানবাহনের গতি কমাতে বাধ্য হচ্ছে যানবাহনের চালকেরা।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি ঘোষণার পর থেকে মানুষজন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে। অনেকেই বাড়তি ভাড়ার কারণে পরিবার নিয়ে খোলা ট্রাকে চেপে বাড়ি ফিরছে।

এদিকে মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব দুইলেন সড়কের চাপ কমাতে ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওই পরিবহনগুলো গোলচত্ত্বর হতে ভূঞাপুর-তারাকান্দি সড়ক ব্যবহার করে ২০ কিলোমিটার ঘুরে মহাসড়কের এলেঙ্গা গিয়ে প্রবেশ করছে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও কোনো জট নেই। গার্মেন্টস ছুটির কারণে আজ শনিবার দুপুর থেকে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। সেক্ষেত্রে পুলিশের সব প্রস্তুতি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি