,

জ্যাকলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ইডি তলব করেছে শ্রীলঙ্কান এই অভিনেত্রীকে। তার ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাঁচ বছরের পুরোনো একটি জালিয়াতির মামলায় চন্দ্রশেখরকে গ্রেপ্তার করে ইডি। এর আগে ২১৫ কোটি টাকার মামলায় সুকেশ গ্রেপ্তার হয়েছিলেন।

ইডি জ্যাকলিনের ৭ কোটি ২৭ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে ৭ কোটি ১২ লাখ টাকা হলো এফডি। ইডির অনুমান, সুকেশ প্রতারণার টাকা থেকে জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছিলেন।

ইডি জানিয়েছে, সুকেশ তোলাবাজির অর্থ ব্যবহার করেই জ্যাকলিনের জন্য উপহার কিনেছেন। শুধু তাই নয়, তিনি জ্যাকলিনের পরিবারের সদস্যদের জন্যও ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার এবং প্রায় ২৭ হাজার অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি খরচ করেছেন। এর সবটাই বেআইনি পথে উপার্জন করা। সেই সম্পত্তি এখন বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

এর আগেও জ্যাকলিনকে একাধিকবার জেরা করেছে ইডি। তিনিই ইডিকে জানিয়েছেন, ২০১৭ সাল থেকে তিনি চেনেন সুকেশকে। শুধু তাই নয় এই প্রতারক তাকে বলেছিলেন, তিনি জয়ললিতার পরিবারের সদস্য। শুধু তাই নয় ২০২০ সালে তিনি নিজেকে সান টিভির মালিক বলেও পরিচয় দিয়েছিলেন।

চার্টাড প্লেনে চেপে জ্যাকলিন সুকেশের সঙ্গে দেখা করতে যেতেন বলেও খবর ছড়ায়। এমন কী জ্যাকলিন আর সুকেশের কিছু অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়।

এ বিষয়ে সুকেশ বলেন, ‘আমি এর আগেই জানিয়েছি, আমার আর জ্যাকলিনের মধ্যে একটা সম্পর্ক ছিল। তবে যেভাবে দেখানো হচ্ছে সব জায়গায় যে আর্থিক চাহিদার জন্য এই সম্পর্ক, তা ঠিক নয়। আমাদের সম্পর্কে অনেক ভালোবাসা ছিল, সম্মান ছিল কোনো প্রত্যাশা ছাড়াই।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড