,

সাবেক অর্থমন্ত্রী মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।

এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, পরিবহন দপ্তরের পরিচালক মো. মেজবাহ উদ্দিন, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামান, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. শফিক উল্লাহ, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ ওয়াহিদুল বাশার প্রমুখ। পুষ্পার্ঘ অর্পণের সময় কফিনের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, বর্ষীয়ান এ রাজনীতিবিদ শুক্রবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি