,

ঋণ মেটাতে ছাঁটাইয়ের ইঙ্গিত মাস্কের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টুইটার কেনার জন্য ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়েছেন তিনি। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এলন মাস্ক। পাশাপাশি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে সম্প্রতি ঋণদাতা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের ধনকুবের জানিয়েছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে।

টুইটার কিনতে যুক্তরাষ্ট্রের ধনকুবের মাস্ক খরচ করেছেন ৪ হাজার ৪০০ কোটি ডলার। কিন্তু এ বিপুল পরিমাণ অর্থের সিংহভাগই ব্যাংক ঋণ থেকে এসেছে। মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পেতে মোট ২ হাজার ৫৫০ কোটি ডলার ঋণ নিয়েছেন তিনি।

সূত্র জানাচ্ছে, উপার্জন বৃদ্ধির জন্য টুইটারে নতুন কিছু বৈশিষ্ট্যও যোগ করতে চেয়েছেন মাস্ক। যদি কোনও টুইট ভাইরাল হয়ে যায়, কিংবা বাইরের কোনও সংস্থা কোনও টুইট উদ্ধৃত করতে চায়, তবে তার জন্যও দিতে হতে পারে টাকা। তবে মাস্ক টুইটারকে বিজ্ঞাপন নির্ভর করতে চান না। ইতোমধ্যেই ‘টুইটার ব্লু’ নামক একটি প্রিমিয়াম পরিষেবা চালু রয়েছে টুইটারে। এ পরিষেবাটি মাস্ক আরও জোরালো করতে চান বলে গুঞ্জন উঠেছে। গোটা বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাস্ক নিজের পছন্দের সিইও নিয়োগ করতে চান। তবে আইনগত বাধ্যবাধকতার কারণে আপাতত মুখে কুলুপ এঁটেছেন তিনি।

গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। সূত্রের খবর, তার আগে ১৪ এপ্রিল ঋণদাতা সংস্থাগুলোর কর্তাদের সঙ্গে বৈঠকে ঋণ শোধের সম্ভাব্য দিশানির্দেশ দেন তিনি। সেখানেই ছাঁটাই এবং বেতন কমানোর ইঙ্গিত দেয়া হয়।

প্রসঙ্গত, মোট ২ হাজার ৫৫০ কোটি ডলার ঋণের মধ্যে মাস্ক ১ হাজার ৩০০ কোটি নিয়েছেন টুইটারের মালিকানা দেখিয়ে। বাকি ১ হাজার ২৫০ কোটি ডলার ঋণ নিয়েছেন টেসলাতে নিজের অংশীদারিত্ব দেখিয়ে। ফলে অধিগ্রহণের ‘প্রভাব’ টেসলাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি