,

অল্পের জন্য রুশ সেনাদের হাত থেকে বাঁচেন জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ সেনাদের হাত থেকে তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। ভয়াবহ সেই দিনের ঘটনা স্মরণ করে জেলেনস্কি আরও জানান, তিনি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কি বোমের শব্দে ঘুম থেকে উঠে যান। তারা তাদের ১৭ বছর বয়সী মেয়ে ও ৯ বছর বয়সী ছেলেদের জানান যে হামলা শুরু হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, খুব জোরে বিস্ফোরণ হচ্ছিল। এরপরই জানানো হয়, একটি রাশিয়ান স্ট্রাইক দল তাকে এবং তার পরিবারকে হত্যা বা বন্দী করার জন্য কিয়েভে পৌঁছেছে।

জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক টাইমকে জানান, কীভাবে তারা জেলেনস্কিকে নিরাপদে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, সেই রাতের আগে, আমরা কেবল সিনেমায় এমন জিনিস দেখেছি। প্রেসিডেন্ট অফিসের পেছনের প্রবেশদ্বারের একটি গেট পুলিশ ব্যারিকেড এবং প্লাইউড বোর্ডের স্তূপ দিয়ে অবরুদ্ধ করা হয়েছিল।

জেলেনস্কির চিফ অব স্টাফ জানান, রুশ হামলার শুরুর দিন ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। জেলেনস্কি ও তার সহযোগীদের জন্য রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট আনা হয়।

ইউক্রেনের সেনা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, রাশিয়ান সৈন্যরা দুবার কম্পাউন্ডে হামলার চেষ্টা করে। তখন জেলেনস্কি ও তার পরিবার সেখানে ছিল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি