,

‘ইসলামী আমিরাত’কে স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি তালেবান শীর্ষ নেতার আহ্বান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানকে ‘ইসলামিক আমিরাত’ স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঈদের ছুটির আগে দেয়া এক বার্তায় নারী শিক্ষা ইস্যুর বিষয়ে কিছু না উল্লেখ করেই তিনি এ আহ্বান জানান। আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ক্ষমতা হারানোর ২০ বছর পর গত বছরের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান নেতৃত্বাধীন সরকারকে এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি।

আখুনজাদা পবিত্র রমজান মাস শেষে ঈদ আল-ফিতরের ছুটির আগে দেয়া এক লিখিত বার্তায় বলেন, ‘বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় আফগানিস্তানের ভূমিকা রয়েছে। এ প্রয়োজন বিবেচনা করে, বিশ্বের উচিৎ আফগানিস্তানের ইসলামিক আমিরাতকে স্বীকৃতি দেয়া।’

আখুনজাদা বলেন, বিশ্ব একটি ‘ছোট গ্রামে’ পরিণত হয়েছে; যথাযথ কূটনৈতিক সম্পর্ক দেশের সমস্যা সমাধানে সহায়তা করবে।

এর আগে গত জানুয়ারিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হাসান আখুন্দ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘ইসলামিক আমিরাত’কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছিলেন। কারণ, তালেবান কূটনৈতিক বিচ্ছিন্নতা শেষ করার চেষ্টায় রয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গানির পশ্চিম-সমর্থিত সরকারের পতনের পর ক্ষমতায় ফিরে আসার একদিন পর তালেবান নারী অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল। পশ্চিমা দেশগুলো মনে করে, সে প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনো যথাযথ পদক্ষেপ নেয়নি আফগানিস্তানের তালেবান সরকার।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর