,

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ওমানের সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন।

আজ শুক্রবার নিহতের বড় ভাই আবদুর রহমান শিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবদুর রহিম সালালাহ নগরীর সড়কে গাড়িচাপায় আহত হন। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

শিপন আরও জানান, তিনমাস আগে ওমানে যান রহিম। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর