,

১২০ বক্স যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

news-image

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দুই দিনব্যাপী টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন এবং সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শামিমা আক্তার জাহান।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই দিনব্যাপী অভিযান চালিয়ে কুরিয়ার সর্ভিসে পাঠানো ১২ লাখ টাকা মূল্যের মোট ১২০ বক্স যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এই যৌন উত্তেজক সিরাপ বেচাকেনায় জড়িত থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে চারজনের মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের ব্যবসা না করার অঙ্গীকার নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের তিনটি কুরিয়ার সার্ভিসে পাঠানো ১২ লাখ টাকা মূল্যের মোট ১২০ বক্স যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসব পণ্য বেচাকেনায় জড়িত থাকার অপরাধে বিরামপুর চতরপুর এলাকার মো. বাদল ইসলামকে ৫ হাজার টাকা, নবাবগঞ্জ উপজেলার ইমান আলীকে ১৫ হাজার টাকা, ফুলবাড়ী পৌর এলাকার শাহাজান আলীকে ১৫ হাজার টাকা ও এজাজকে ১৫ হাজার টাকা করে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড