,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে চলছে যানবাহন

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোথাও যানজট হয়নি।

অফিস শেষে ঈদের ছুটি শুরু হচ্ছে আজ। তাই যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন হাইওয়ে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু হয়ে ২৫ হাজার ৪৫০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে ১২ হাজার ৮৯৭টি যানবাহন গেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে গেছে ১২ হাজার ৫৫৩টি যানবাহন।

এর আগে ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার হয়েছিল ২৩ হাজার ৬১১টি। স্বাভাবিক অবস্থায় এ সেতু দিয়ে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা কালিহাতী উপজেলার পৌলি ও এলেঙ্গাসহ বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের বিভিন্ন এলাকা ঘুরে যানবাহনের কিছুটা ধীর গতি থাকলেও কোথাও যানজট দেখা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে অনেক গাড়ি ঢাকায় গেছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে ধীর গতি ছিল। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের কোথাও কোনো যানবাহনের জটলা নেই।

আজ রাত থেকে যানবাহনের চাপ আরও বাড়তে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর