,

যাত্রীর চাপ বাড়ছে গাবতলীতে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে ঈদে ঘরে ফেরা যাত্রীদর চাপ বাড়ছে। আজ সকাল সহ বিগত কয়েকদিন ধরে গাবতলীতে যাত্রীদের তেমন চাপ না থাকলেও দুপুরের পর থেকেই লোকসমাগম বেড়েছে। ফলে পর্যপ্ত যাত্রী থাকায় নির্ধারিত সময়ে বাস ছাড়ছে বলে জানিয়েছেন যাত্রী ও কাউন্টারের কর্মীরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকার বিভিন্ন স্থান থেকে যাত্রীরা আসছেন। ঈদের আগে শেষ কার্যদিবস হওয়ায় অফিস শেষ করেই ঘরমুখো মানুষ ছুটছেন গাবতলীসহ বিভিন্ন টার্মিনালে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল (শুক্রবার) থেকে ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে। ফলে বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন টার্মিনালে যাত্রীদের চাপ বাড়ছে, রাতে আরও বাড়বে বলে মনে করছেন তারা।

জমজম প্লাস পরিবহনের কাউন্টার ম্যানেজার রেজাউল করিম বলেন, দুপুরের পর থেকে যাত্রীর চাপ বাড়ছে। তবে পর্যাপ্ত গাড়ি থাকায় যাত্রীদের কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত গাড়ি লেট করে ছাড়েনি। কেননা গাড়িগুলো সময়মতো অন্য জেলা থেকে আসছে। তবে শনিবার থেকে সড়কে যানজট হতে পারে। তখন বাসের শিডিউল বিপর্যয় হতে পারে।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার হৃদয় বলেন, দুপুর পর্যন্ত যাত্রীর চাপ তেমন একটা ছিল না। তবে রাতে প্রচুর যাত্রী ঢাকা ছাড়বে। সন্ধ্যা থেকে আমাদের আধা ঘণ্টা পর পর গাড়ি ছাড়বে। সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

যাত্রীর চাপ বাড়ছে গাবতলীতে

এদিকে, যাত্রীদের নিরাপত্তায় গাবতলী কাউন্টারে পুলিশ, র‌্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। বিআরটিএ’র মোবাইল কোর্ট ও ভিজিলেন্স টিম কাজ করছে। তবে ঈদকেন্দ্রিক বাসভাড়া বাড়ানোর অভিযোগ করেছেন যাত্রীরা।

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শামীম আহমেদ জানান, তেলের দাম বাড়ার পর ঢাকা-যশোর রুটে ভাড়া ধরা হয়েছিল ৫৫০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে তা ৭০০ টাকা রাখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল আহমেদ জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত কোনো জরিমানা করিনি। তবে অভিযোগ এসেছে। আমরা যাত্রীকে নিয়ে অভিযোগ ক্ষতিয়ে দেখেছি।

তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়া অনেক সময় বাস কোম্পানিগুলো মানে না। যাত্রী কম থাকলে তারা ভাড়া কম নেয়। কিন্তু এখন যাত্রীর চাপ বাড়ছে তাই নির্ধারিত ভাড়া রাখা হচ্ছে।

ভাড়া বাড়ানোর অভিযোগের বিষয়ে জমজম প্লাস পরিবহনের কাউন্টার ম্যানেজার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের ভাড়া ৭৫০ টাকা রাখছি। চার্ট অনুযায়ী যা ভাড়া সেটাই রাখছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড