,

দুই দশক পর বড় পর্দায় ফিরছেন টুইঙ্কেল

news-image

সর্বশেষ বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খন্না অভিনীত ‘লাভ কে লিয়ে কুছভি করেগা’ ছবিটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। তবে এখন তিনি জনপ্রিয় লেখিকা হিসেবে পরিচিত। ২০ বছর পর ৪৮ বছর বয়সে ফের বড় পর্দায় ফিরছেন টুইঙ্কেল খন্না।

নিজের লেখা গল্পেই অভিনয় করছেন নায়িকা। জনপ্রিয় ছোটগল্প সংকলন ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর একটি গল্প ‘সালাম নানি আপা’। এই কাহিনিকেই পর্দায় রূপ দিতে চলেছেন বিজ্ঞাপন দুনিয়ার চেনা পরিচালক সোনাল ডাবরাল। এই ছবি দিয়েই বড় পর্দায় পরিচালনার হাতেখড়ি হচ্ছে তার। প্রযোজনায় থাকবে- অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট, এলিপসেস এন্টারটেনমেন্ট এবং মিসেস ফানিবোনস মুভিজ।

এই নিয়ে টুইঙ্কেলের দু’টি ছোটগল্প ছবি হল। ২০১৮-য় তৈরি ‘প্যাডম্যান’ ছবিটি ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ থেকেই নেয়া। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রীর স্বামী অক্ষয় কুমার।

নতুন ছবির গল্পে লেখিকা তার দিদা এবং দিদার বোনের সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেই সঙ্গে রয়েছে জীবন সম্পর্কে, প্রেম, বুদ্ধিমত্তা সম্পর্কে টুইঙ্কেলের নিজস্ব দৃষ্টিভঙ্গি। সে সবই ধরা হবে ছবিতে। সূত্র: আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি