,

ময়মনসিংহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

news-image

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের আগমুশুল্লি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার মুশুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের সুকেন মিয়ার ছেলে সজিব মিয়া (১৫) ও টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা এলাকার মৃত আদম মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (৪৫)।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন সজিব মিয়া। আগমুশুল্লি এলাকায় যেতেই বিপরীত দিকে থেকে আসা ইব্রাহিম খলিলের মোটরসাকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজিব মিয়া রাস্তায় ছিটকে পড়লে একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনিও মারা যান।

ওসি মাসুদ খান জানান, সজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি