,

তেলে-বেগুনে জ্বলছে রংপুরের বাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : খানিকটা বিরতি দিয়ে রংপুরের বাজারে ফের বাড়তে শুরু করেছে খোলা সয়াবিনের দাম। বেগুন, মুরগি ও ডিমের দামও বেড়েছে। তবে আলু ও শসাসহ কিছু সবজির দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে চাল ও মাছের দর।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল গত সপ্তাহের মতো ১৬০ টাকা ও পাঁচ লিটার তেল ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিনের দাম গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি লিটার ১৯০-১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন।

মুলাটোল আমতলা বাজারের তেল বিক্রেতা ভুট্টু মিয়া জাগো নিউজকে বলেন, ‘কী কারণে খোলা সয়াবিনের দাম বাড়ছে তা বলতে পারছি না। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা পর্যায়ে বিক্রি করতে হচ্ছে বেশি দামে।’

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি ৫-১০ টাকা বেড়ে খুচরা বাজারে ১৫৫-১৬০ টাকা, সোনালী মুরগি ২০ টাকা বেড়ে ২৮০-২৯০ টাকা, দেশি মুরগি ১০-২০ টাকা বেড়ে ৪৫০-৪৬০ টাকা এবং এবং পাকিস্তানি লেয়ার আগের মতোই ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দামে তেমন কোনো হেরফের নেই। প্রতি কেজি গরুর মাংস ৬০০-৬৫০ টাকা এবং খাসির মাংস ৮৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

সিটি বাজারের মুরগি ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, ঈদ ঘিরে বাজারে মুরগির চাহিদা বাড়তে শুরু করেছে। সে অনুয়ায়ী সরবরাহ কম থাকায় দামও বাড়ছে। ঈদের আগ মুহূর্তে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে কেজি প্রতি টমেটো ৫ টাকা বেড়ে ২৫-৩০ টাকা, গাজর ৫৫-৬০ টাকা, করলা ৫৫-৬০ টাকা, উস্তে ৬০ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা থেকে লাফিয়ে ৫৫-৬০ টাকা, গোল বেগুন ১০ টাকা বেড়ে ৭০ টাকা, শিম ৩৫-৪০ টাকা, শসা আগের মতোই ১৫-২০টাকা, পেঁপে ২৫ টাকা, লেবু প্রতি হালি ২০-২৫ টাকা, কাঁচামরিচ ১০ টাকা বেড়ে প্রতি কেজি ৫০-৬০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০-৪৫ টাকা, কাঁচ কলা হালি ২০-২৫ টাকা, ঢেড়স ৩৫-৪০ টাকা, বরবটি ৫ টাকা কমে ৩৫-৪০ টাকা, পটল ১০ টাকা কমে ৩৫-৪০ টাকা, সজনে ১০ টাকা কমে ৩৫-৪০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা, চালকুমড়া আকারভেদে ৩৫-৪০ টাকা, ঝিঙে গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা কমে ৪০-৫০ টাকা, সব ধরনের শাক ১০ টাকা আঁটি এবং দেশি পেঁয়াজ ৩০ ও ভারতীয় পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি আদা ৭০-৮০ টাকা, রসুন ৫০-৬০ টাকা এবং ব্রয়লার মুরগির ডিমের হালি দুই টাকা বেড়ে খুচরা বাজারে ৩৩-৩৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের তুলনায় ১ থেকে ২ টাকা কমে ১২-১৩ টাকা এবং শিল আলু ২৫-২৬ টাকায় পাওয়া যাচ্ছে।

সিও বাজারের সবজিবিক্রেতা মমিনুল ইসলাম বলেন, রমজানে সাধারণত বেগুনের চাহিদা বেড়ে যায়। মাঝখানে কয়েকদিন দাম স্থিতিশীল থাকলেও এখন আবার তা বাড়তে শুরু করেছে। চাহিদার তুলানায় আমদানি কম থাকায় এমনটা হচ্ছে। তবে রোজা শেষ হলে এর দাম অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খোলা চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং প্যাকেট চিনি ৮৫ টাকা, ছোলা ৮০ টাকা, মসুর ডাল মাঝারি ১০০ টাকা, চিকন ১৩০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা ও খোলা ৩৬-৩৮ টাকা এবং ময়দা ৫৫-৬০ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দামে তেমন একটা হেরফের নেই। আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৬-৪৮ টাকা, বিআর২৯ ৫৮-৫৯ টাকা, বিআর-২৮ ৫৮-৬০ টাকা, মিনিকেট ৬৮ টাকা এবং নাজিরশাইল ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মাছ গত সপ্তাহের মতো আগের দামেই বিক্রি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি