,

সাফল্যকে কলঙ্কিত করতে টিআইবি প্রতিবেদন করেছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : টিকা নিয়ে সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নন-ট্রান্সপারেন্ট কাজ করেছে।’

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি এবং কোভিড মোকাবিলায় এর সাফল্যকে কলঙ্কিত করার জন্য প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।’

আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চীনা ভ্যাকসিনের দাম ভারত থেকে কেনা ভ্যাকসিনের কাছাকাছি। আপনারা দাম অনুমান করে নিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম দামে জনগণকে করোনা টিকা দেওয়া হয়েছে।’ টিআইবি তাদের প্রতিবেদনে যে নমুনা ব্যবহার করেছে তা খুবই সংক্ষিপ্ত বলে উল্লেখ করেন মন্ত্রী।

সম্প্রতি ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ’ শিরোনামে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না