,

নতুন অনেক তথ্য প্রকাশ করলেন মিথিলা (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতীয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুমে রাফিয়াত রশিদ মিথিলাকে পাওয়া যাবে নীলকুঠি বা যৌনপল্লীতে। দেখা যাবে যৌনকর্মী হিসেবে। এরই মধ্যে খবরের শিরোনাম হয়েছে সেটি। এসেছে কীভাবে নীলকুঠিরে যুক্ত হলেন মিথিলা? সে কথাও।

তবে এবার নীলকুঠির ও তার জীবনের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন মিথিলা। ‘মন্টু পাইলট’র নতুন সিজনের একটি ট্রেলার এসেছে হইচই-এর ইউটিউব চ্যানেলে। সেখানে শুরুতেই দেখা যায়, কোনো একজন মিথিলাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। আর মিথিলাও তার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে সুন্দরভাবে।

ভিডিওর শুরুতেই প্রশ্নকারীকে মিথিলা বলেন, ‘আপনি কে?’ কিন্তু প্রশ্নকারী তার পরিচয় না দিয়ে মিথিলাকে প্রশ্ন করার অনুমতি চান। জানতে চান তার পরিচয়? উত্তরে মিথিলা বলেন, ‘আমি নিজেই তো আমার পরিচয় জানি না। আমার আসল নাম বহ্নি। পরীও বলতে পারেন। নীলকুঠির বিবেচনায় নতুন নাম দেওয়া পরী।’

৪ মিনিটের ভিডিওতে মিথিলা প্রকাশ করেন নতুন নতুন অনেক তথ্য। যা বাড়িয়ে দিয়েছে ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুম দেখার আগ্রহ। যার প্রমাণ মেলে ভিডিও’র কমেন্ট বক্সে।

এর আগে ‘মন্টু পাইলট’র প্রথম সিজনে সৌরভ দাসের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা। এটি নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজটি আগামী ২৯ এপ্রিল উন্মুক্ত হচ্ছে ভারতীয় ওটিটি প্রতিষ্ঠান হইচই অ্যাপে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি