,

পদ্মা সেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক ৭ দিনের রিমান্ডে

news-image

জেলা প্রতিনিধি : পদ্মা সেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডের (৪০) সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান তার এ রিমান্ড মঞ্জুর করেন।

শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, গত ৯ এপ্রিল সকালে সেনাবাহিনীর একটি টহলদল জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বরের পদ্মা সেতু এলাকা থেকে সন্দেহজনক আচরণ দেখে রাজেশকে আটক করে। পরে জাজিরা থানায় হস্তান্তর করা হলে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাজেশ পাণ্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। রাজেশ কী উদ্দেশ্যে পদ্মা সেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে পাসপোর্ট-ভিসা ছাড়া বাংলাদেশে এলেন ও তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা জানার জন্য তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তার সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সেনাবাহিনীর একটি টহলদল পদ্মা সেতু এলাকা থেকে রাজেশকে আটক করে। পরে জাজিরা থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে নিয়মিত একটি মামলা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি