,

মানুষ অন্য প্রাণীর চেয়ে কেন বেশি দিন বাঁচে?

news-image

অনলাইন ডেস্ক কচ্ছপ ছাড়া বিশ্বের অধিকাংশ প্রাণীর চেয়েই দীর্ঘজীবী হয়ে থাকে মানুষ। অন্য প্রাণীর চেয়ে মানুষ কেন বেশি দিন বেঁচে থাকে, তার উত্তর খুঁজেছেন বিজ্ঞানীরা। সায়েন্স ডেইলিতে এ বিষয়ে বিস্তর তথ্য তুলে ধরা হয়েছে। এই গবেষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষকরা মানুষসহ ১৬টি প্রজাতির প্রাণীর ওপর এ গবেষণা চালিয়েছিলেন। ইঁদুর, সিংহ, জিরাফের পাশাপাশি ‘নেকেড মেল র‍্যাট’ নামের ক্যানসারপ্রবণ এক ধরনের ইঁদুর নিয়েও পরীক্ষা চালিয়েছেন তারা।

বিজ্ঞানীরা বলছেন, যে প্রাণীর জিনগত মিউটেশন যত ধীরগতির, সাধারণত তারাই দীর্ঘজীবী হয়। এ গবেষণাটির মূল বিষয় ছিল বয়স বাড়া ও ক্যানসার প্রবণতা নিয়ে। পরীক্ষায় দেখা গেছে, জিরাফের চেয়ে বেশি দিন বেঁচে থাকে মানুষসহ বাঘ ও অন্য স্তন্যপায়ীরা।

গবেষণাটির অন্যতম গবেষক ড. অ্যালেক্স ক্যাগান বলেন, ‘ইঁদুর থেকে শুরু করে বাঘ ও অন্য প্রাণীর শরীরে জিনগত পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করে আমরা অবাক হয়েছি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গবেষণা থেকে জানা গেছে, মিউটেশনের হারের গতির সঙ্গে আয়ুষ্কালের সম্পর্ক রয়েছে। তবে কী করে ধীরে ধীরে একটি শরীর বার্ধক্যের দিকে এগিয়ে যায়, এটা অত্যন্ত জটিল এক প্রক্রিয়া। আমাদের কোষ ও কলায় যে আণবিক ক্ষতি হতে থাকে তার ফলেই ধীরে ধীরে বুড়িয়ে যায় শরীর।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর