,

কক্সবাজারে ৮০ হাজার টাকার জাল নোটসহ ১ জন আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে মোঃ শফি নামের এক জালনোট কারবারি চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলধি স্টেশন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক যুবক পেকুয়া সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার মৃত মোজাহার আহমদের ছেলে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মুহাম্মদ আলী জানিয়েছেন, ঈদকে সামনে রেখে পেকুয়ায় জালনোট কারবারি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠার গোপন সংবাদ ছিলো পুলিশের কাছে। বৃহস্পতিবার বিকালে ওসির নেতৃত্বে একদল পুলিশ সাবেক গুলধি স্টেশনে অভিযান চালিয়ে হাতেনাতে ৮০ হাজার টাকার জালনোটসহ চক্রের সদস্য মোঃ শফিকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি