,

পরিবেশবান্ধব কারখানা নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। তাই পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে প্রতিটি শিল্প কারখানা ও অন্য সব স্থাপনা নির্মাণে সবাইকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার প্রতিটি শিল্প কারখানা থেকে শুরু করে নির্মাণাধীন সব স্থাপনা পরিবেশবান্ধব করার পদক্ষেপ নিয়েছে।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চ্যুয়ালি নরসিংদী জেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও অন্য চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব (গ্রিন) ১০টি তৈরি পোশাক কারখানার মধ্যে সাতটিই বাংলাদেশে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার দেশব্যাপী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। পরিকল্পিত শিল্পায়ন ও গবেষণায় প্রতিনিয়ত উৎপাদন সক্ষমতায় দেশ নতুন স্তরে পৌঁছাচ্ছে ।

শেখ হাসিনা বলেন, ‘আধুনিক প্রযুক্তির এই কারখানাটি আগামী বছরই চালু হবে। এতে বছরে ইউরিয়া উৎপাদন বাড়বে প্রায় ৯ লাখ মেট্রিক টন। কমবে বিদেশ নির্ভরতা। কৃষিপণ্য বা খাদ্যপণ্য উৎপাদনে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি এবং গবেষণার মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ক্ষেত্রে মাছ, মুরগি, ডিম ও মাংস উৎপাদন করতে সক্ষম হচ্ছি। জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে আজ আমরা জনগণকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পেরেছি। আমাদের অনেক দায়িত্ব আছে এবং এগুলো সঠিক সময়ে সম্পন্ন হবে।’

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি ১০ হাজার ৪৬০ কোটি টাকার এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্টরা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নরসিংদীর সার প্রকল্পস্থান থেকে এ অনুষ্ঠানে যোগদান করেন।

প্রধানমন্ত্রী একই সময়ে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের ১৪ তলা বিশিষ্ট প্রধান কার্যালয়সহ আরও চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। অন্য উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে মাদারীপুর বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট সম্প্রসারণ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টারের (বিআইটিএসি) আওতায় টুলস ইন্সটিটিউশন স্থাপন এবং বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি)’র আওতায় এলইডি লাইট অ্যাসেম্বিং প্লান্ট স্থাপন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে ঘোড়াশাল থেকে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্টিজ কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক। বিআইসিসি থেকে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিও বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে এই প্রকল্পগুলোর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিল্পমন্ত্রণালয় প্রকাশিত শিল্পায়নের ব্যাপারে বঙ্গবন্ধুর চিন্তাধারার ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড