,

৩ মামলা তদন্তে দেড় মাস সময় পেল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ এবং নাহিদ হোসেনের মৃত্যুর ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হামিক আদালতের বিচারক শুভ্রা চক্রবর্তী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।

এর আগে গতকাল বুধবার রাতে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা হয়েছে। দুই মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া কুরিয়ার সার্ভিসের নিহত ডেলিভারিম্যান নাহিদের পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ কাইয়ুম বলেন, ‘জ্বালাও-পোড়াও ও পুলিশের কাজে বাধা দেওয়ায় বিস্ফোরণ-হাঙ্গামার অভিযোগে পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির। অপর মামলার বাদী এসআই মেহেদী হাসান। এ ছাড়া নিহত নাহিদ হোসেনের চাচা মোহাম্মদ সাঈদ একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর