,

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, নিহত ২২

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার শরিফের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ জন।

আজ বৃহস্পতিবার জোহরের নামাজের সময় এর বিস্ফোরণ ঘটে। এই মসজিদটি মাজার শরিফের সবচেয়ে বড় শিয়া মসজিদ হিসেবে পরিচিত। খবর নিউ ইয়র্ক টাইমসের।

মাজার শরিফের আবু আলী সিনা হাসপাতালের প্রধান গাউস উদ্দিন আনোয়ারি বলেছেন, শিয়া মসজিদে বিস্ফোরণে আহত বিপুল সংখ্যক মুসল্লিকে এই হাসপাতালে আনা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে এ ধরনের হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

আজ বোমা বিস্ফোরণে কেঁপেছে রাজধানী কাবুলও। সেখানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইট বার্তায় বলেন, শহরের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় বোমাটি বিস্ফোরণ হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড