,

মেট্রোরেল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন থাই রাষ্ট্রদূত

news-image

নিউজ ডেস্ক : মেট্রোরেল চালু হলে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত অনেক সহজ হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল প্রকল্পের পিসি-৩ ও ৪ অংশের কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

থাই রাষ্ট্রদূত বলেন, এ বছর বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে ঢাকার থাই দূতাবাস বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পেও সহায়তা দিচ্ছে থাইল্যান্ড। মেট্রোরেল প্রকল্পে থাইল্যান্ডেরও গুরুত্বপূর্ণ সহায়তা রয়েছে।

তিনি আরও বলেন, মেট্রোরেল চালু হলে সাধারণ মানুষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত খুব সহজে যাতায়াত করতে পারবে। এতে মানুষ অনেক উপকৃত হবেন।

মেট্রোরেল এলাকা পরিদর্শনের পাশাপাশি মেট্রোরেলের বগিতে উঠেও ঘুরে দেখেন থাই রাষ্ট্রদূত।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর