,

সংঘর্ষ: ১ নম্বর আসামি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুরের ঘটনায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে ১ নম্বর আসামি করে মামলা করেছে পুলিশ। ওই মামলায় আসামিদের মধ্যে আরও ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় আসামি হয়েছেন নিউমার্কেটের অজ্ঞাতনামা দুই থেকে তিন শজন ব্যবসায়ী ও কর্মচারী এবং ঢাকা কলেজের ছয় থেকে সাত শ ছাত্র।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহেনশাহ গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়েলকাম ও ক্যাপিটাল নামে যে দুটি ফাস্ট ফুড দোকানের কর্মচারীর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত, সেই দোকান দুটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে বরাদ্দ নিয়েছিলেন মকবুল হোসেন। পরে দোকান দুটি তিনি ভাড়া দেন।

মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আমিও এ রকম একটা মেসেজ পেয়েছি। কিন্তু গত চার মাস আমি ওই এলাকাতেই যাইনি। ইটপাটকেল নিক্ষেপ, জখম, ভাঙচুরের প্রশ্নই আসে না। নব্বইয়ের দশকে আমি সিটি করপোরেশন থেকে দোকান দুটি ভাড়া নিই। প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি।

এই মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন, আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, হেহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।

কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের দোকান কর্মচারীদের মধ্যে। এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। তাদের পার্টাপাল্টি ধাওয়ায় আহত হন কয়েকজন। গতকাল দুপুর পৌনে একটায় রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট এলাকায়

অন্যদিকে ঢাকা কলেজের যে তিন ছাত্র ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্ট ফুডের দোকান কর্মচারীদের মধ্যে ঝগড়াঝাঁটিতে জড়িয়েছিলেন, তাদের ব্যাপারেও পুলিশ খোঁজখবর করছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহেনশাহ মাহমুদ।

সোমবার রাত ১২টায় নিউমার্কেট ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরদিন মঙ্গলবার দিনভর সংঘর্ষ চলে। ওই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। পুলিশের ওপর হামলার মামলাটি ছাড়াও ডেলিভারিম্যান নাহিদের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা দেড় শ থেকে দুই শ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং দেড় শ থেকে দুই শজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড