,

চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করবেন না, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : তাইওয়ানকে নিজ দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। তিনি বলেন, নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে।

গত বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ওয়েই ফেংহে। খবর এনডিটিভির।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ান চীনের অংশ। এই বাস্তবতায় পরিবর্তন আনার সাধ্য কারও নেই। চীনা সেনাবাহিনী যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এ কাজে বাহিনীর দক্ষতাকে উপেক্ষা করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না।

তিনি আরও বলেন, অগ্রহণযোগ্য উপায়ে তাইওয়ান সমস্যা সমাধানের চেষ্টা করা হলে তা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। তিনি চীনকে হুমকি দেওয়ার উপকরণ হিসেবে ইউক্রেন সংকট ব্যবহার করার ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে। চীন যখন তার সীমান্ত সংলগ্ন দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করছে তখন বাইডেন প্রশাসন তাইওয়ানকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি