,

বিএনপির আমলে নিউমার্কেট এলাকা প্রতিদিন রণক্ষেত্র হতো

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির আমলে প্রতিদিনই নিউমার্কেট এলাকা রণক্ষেত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নেওয়ায় রণক্ষেত্র তৈরি হয়নি।

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকায় প্রতিদিন রণক্ষেত্র হতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুলে গেছেন তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের আশপাশের পরিস্থিতি। সরকার তো সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। বিএনপির আমলের মতো রণক্ষেত্র হয়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে, তখন একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশকে বিশ্বের কাছে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে। বঙ্গবন্ধুর পরিবারের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন। সে জন্য বারবার জনগণের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আছেন। বিশ্বে তার সততার সুনাম আছে। বাংলাদেশের মাথাপিছু আয় বিশ্বের বিস্ময়। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল