,

হাইকোর্টে একদিনে ১৪৯৮ মামলা নিষ্পত্তির রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জামিন সংক্রান্ত ১ হাজার ৪৯৮টি মামলার রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন। এর মধ্য দিয়ে একদিনে মামলা নিষ্পত্তিতে অনন্য রেকর্ড তৈরি করলো বেঞ্চটি।

রায়ের আগে আদালত বলেন, ‘১ হাজার ৪৯৮টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই-এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।’

আদালত সূত্র জানা গেছে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন সংক্রান্ত ১ হাজার ৪৯৮টি রুল করোনাসহ নানান কারণে দীর্ঘদিনেও শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মামলা জট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। সে নির্দেশনার ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চটি এসব মামলা নিষ্পত্তির মাধ্যমে অনন্য নজির স্থাপন করলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড