,

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

news-image

বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে রনি মোল্লা (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রনি মোল্লা ওই গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের সানাপুরা গ্রামে এই ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ফরিদপুর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান জানান, রনি মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে ৩ নম্বর ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলাম মামুন। আমি যত দূর জানি, ওই দুই পরিবারের মধ্যে ২০১২ সালে আরেকটি হত্যা মামলা চলছিল। সেই ঘটনায় উভয় পরিবারের লোকজন আসামি ছিল। সেই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে।

এই ঘটনায় তরিকুল ইসলাম তৌফিক ও শহিদুল ইসলাম সাহান নামে দুজন আহত হয়েছে। তাদেরকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মামুন মেম্বার, তার ভাই সুমন ও কাওছারের নেতৃত্বে ১৫/২০ জন মিলে রাতে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্পিডবোটযোগে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মোল্লার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি