,

নিউমার্কেটের হামলায় তৃতীয় পক্ষ ছিল, দাবি মালিক সমিতির

news-image

নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলায় নিউমার্কেটের কোনো ব্যবসায়ী বা ঢাকা কলেজের শিক্ষার্থী জড়িত ছিলেন না বলে দাবি করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।তার মতে, তৃতীয় পক্ষ এই হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টা স্পষ্ট হবে।

আজ বুধবার দুপুরে নিউমার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা দাবি করেন।

হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীরা সম্মানজনক অবস্থানে থাকে। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে হামলা ব্যবসায়ীরা করেননি। এখানে তৃতীয় পক্ষ ছিল। তাদের কাজ এগুলো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

হেলাল উদ্দিন আরও বলেন, তৃতীয় পক্ষ গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করেছে। এসব ঘটনায় ব্যবসায়ী বা ঢাকা কলেজের ছাত্ররা ছিলেন না।

এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেননি। যারা এসেছিলেন তারা ঢাকা কলেজের কি না, এটাও জানি না। আমরা বা আমাদের প্রতিনিধি যেতে পারিনি। আমরা শান্তি চাই, সহাবস্থান চাই, দোকান খুলতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি